শিরোনাম:
লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক

মতলব উত্তরের এখলাছপুর ইউনিয়নে নৌকার প্রার্থী অ্যাড. জসিম উদ্দিনের পথসভা ও উঠান বৈঠক

reporter / ৪৯৭ ভিউ
আপডেট : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

মতলব উত্তর উপজেলা সংবাদদাতাঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাড. জসিম উদ্দিনের এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে এখলাছপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত সভায় হাজার হাজার নারী পুরুষ ও দলীয় নেতাকর্মী অংশ গ্রহণ করেন। উপস্থিত সকলে আসন্ন এখলাছপুর ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আশ্বাস ব্যক্ত করেন।
এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন নেতা এর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন মুন্নার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন সরকার, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভুইয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমএ হাসান লিটন প্রমুখ।
আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা কাজী মিজানুর রহমান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, জেলা যুবলীগের সদস্য সাখাওয়াত হোসেন গাজী, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. মহসিন মিয়া মানিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক ইঞ্জি. জামাল হোসেন নাহিদ, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রহমত উল্লাহ সরকার লিখন, উপজেলা কৃষক লীগের সদস্য নেতা মুজাম্মেল হক, এখলাছপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বাদশা মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা আবু হানিফ অভি, ইউনিয়ন ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন মাহফুজুর রহমান মিয়াজী।


এই বিভাগের আরও খবর