শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মতলব উত্তরে আগুনে বসত ঘর পুরে ছাই ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, আহত ২

reporter / ২৫১ ভিউ
আপডেট : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ মতলব উত্তরে আগুনে পুরে বসত ঘর ছাই হয়ে গেছে। এতে ২ জন আহত হয়েছে। আহতরা হলেন দিপুর স্ত্রী রাবেয়া বেগম  (২৬) ও মহিউদ্দিন তপনের স্ত্রী তাজমহল বেগম (৩১)।  গতকাল বৃহস্পতিবার ২৭ অক্টোবর  আড়াইটার দিকে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ভাইগারচর  গ্রামের প্রধান বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। জানা যায়, ঘর মালিক ওবায়দুল হক দিপু একজন ব্যবসায়ি । তার ব্যবসায়ীক কাজে চাঁদপুর যান। স্ত্রী  রাবেয়া ও একমাত্র সন্তান তানজিলা বেড়াতে গিয়েছিল।
প্রতিবেশী  ওয়াজকুরুনী ও লিটনের স্ত্রী  মনিরা আক্তার প্রথমে আগুন দেখে ডাকচিৎকার দিলে আসে পাশের লোকজন আসে। পরে মসজিদের মাইকিং করলে গ্রামের লোকজন দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আসে। কিন্তু এর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। ঘরে থাকা ফ্রিজ আলমারি আসবাবপত্র, নগদ অর্থ প্রায় ৬ লক্ষাধিক টাকার  ক্ষয়ক্ষতি হয়েছে বলে দিপু জানান।
প্রতয়ক্ষদর্শী মনিরা আক্তার জানান, আমি ঘর থেকে বের হয়ে দেখি দিপুর ঘরে আগুন দাউ দাউ করে জ্বলছে।আমি চিৎকার দিলে আশেপাশের লোকজন দৌড়ে আসে। প্রতয়ক্ষদর্শী রাজিব বলেন, আমি মসজিদের মাইকিং শুনে এসেছি।
ঘর মালিক দিপু বলেন, আমার ব্যবসার গুরুত্বপূর্ণ কাগজপত্র,  মেয়ের বই,আসবাপত্রসহ প্রায় ৬  লক্ষ্য টাকার ক্ষতি  হয়েছে।
স্থানীয়  ইউপি সদস্য মানিক মিয়া জানান, খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি।
পড়ে খবর পেয়ে  মতলব উত্তর থানার এসআই আল-আমীন ঘটনা স্থাল  পরিদর্শন করেন।


এই বিভাগের আরও খবর