শিরোনাম:
নিখোঁজ সংবাদ মতলবে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা  কচুয়ার সাচার বাজারে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত কচুয়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন শিক্ষা মন্ত্রী ডক্টর  এহসানুল হক মিলন মতলব দক্ষিণে চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান মতলব উত্তরে টিম ঐক্য মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ মতলব দক্ষিণে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ইফতার মাহফিল হাইমচর প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি : মহসিন ও সম্পাদক : জাহিদ নির্বাচিত মতলব দক্ষিণে ৩৬ মাদ্রাসা-এতিমখানায় সৌদি আরবের খেজুর বিতরণ এনডিএফ চাঁদপুর জেলা শাখার ইফতার মাহফিল ও জুলাই যোদ্ধা পরিবারকে আর্থিক সহযোগীতা প্রদান

মতলব উত্তরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহতের বাড়িতে উপজেলা চেয়ারম্যান এমএ কুদ্দুস

reporter / ২৮৫ ভিউ
আপডেট : সোমবার, ৫ জুন, ২০২৩

মতলব উত্তর প্রতিনিধিঃ
গত ৩১ মে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দগ্ধ হন চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদের ষ্টাফ আছিয়া খাতুন। আহত অবস্থায় তাকে শেখ হাসিনা বার্ণ ইউনিট হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে তিনি মৃত্যুবরণ করেন।
এদিকে গত ৩ জুন মরহুমার আত্মার মাগফেরাত কামনায় সাহাবাজকান্দি গ্রামে তার নিজ বাড়িতে মিলাদ ও দোয়া আয়োজন করেন পরিবারবর্গ। ওইদিন মরহুমার পরিবর্গের প্রতি গভীন সমবেদনা জানাতে ছুটে যান মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
এসময় তিনি মরহুমার পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেন। এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। এমএ কুদ্দুস বলেন, অনেক সময় খবর পাওয়া যায় অসর্তকতার কারণে গ্যাস সিলিন্ডারে ক্ষতিগ্রস্থ হয়। আবার দেখা যায় কিছু মানহীন কোম্পানীর গ্যাস সিলিন্ডারের কারণে বিস্ফোরণ হয়। তবে সর্তকতার কোন অবকাশ নেই। গ্যাস সিলিন্ডার ব্যবহারে সবাইকে সচেতন হতে হবে। আমি আছিয়া খাতুনের আত্মার মাগফেরাত কামনা করি।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের কুষি বিষয়ক সম্পাদক সুজন ভুইয়া, ফতেপুর পুর্ব ইউনিয়ন যুবলীগ নেতা মাহবুব বেপারী, সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাজহারুল ইসলাম, যুবলীগ নেতা কামরুল হাসান সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর