শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

মতলব উত্তরে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

reporter / ২৭৫ ভিউ
আপডেট : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

মতলব উত্তর প্রতিনিধিঃ
মতলব উত্তর উপজেলায় ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ পালিত হয়েছে। ‘প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা সহকারি প্রোগ্রামার প্রকৌশলী মো. শাহজাহান মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার।
আরো বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল কাইয়ুম খান, সহকারী শিক্ষা অফিসার বেলায়েত হোসেন প্রমুখ।
এতে দিবসের তাৎপর্য তুলে ধরে বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি প্রেরণাদায়ী অঙ্গীকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপকল্প-২০২১ ঘোষণা করেন। এ রূপকল্প বাস্তবায়নের মাধ্যমে আধুনিক তথ্যপ্রযুক্তির প্রসারে বাংলাদেশ বিপ্লব সাধন করেছে। যে গতিতে বিশ্বে প্রযুক্তির বিকাশ ঘটেছে, তা সত্যিই অভাবনীয়।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ অদম্য গতিতে তথ্যপ্রযুক্তির মহাসড়ক ধরে এগিয়ে যাচ্ছে। আমাদের সাফল্য গাঁথা রয়েছে এই খাতে, যা সত্যিই গৌরব ও আনন্দের। ডিজিটাল দেশ হিসেবে সারা বিশ্বের বুকে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ। এর ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে সবাইকে কাজ করার জন্য সভায় আহ্বান জানানো হয়।


এই বিভাগের আরও খবর