শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলব উত্তরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রবের  রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

reporter / ৪০৩ ভিউ
আপডেট : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২

  মতলব উত্তর প্রতিনিধিঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়নের ফতেপুর গ্রামের কৃতি সন্তান ৭১ এর রণাঙ্গনের বীর মুক্তি যোদ্ধা আব্দুর রব মৌলভী গত ৯ জানুয়ারী দিবাগত রাত আনুমানিক দুইটায় চাঁদপুর সদর হাসপাতালে শ্বাসকষ্ট জনিত কারণে মৃত্যু বরন করেন। ইন্না,,,রাজেউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো (৮৬) বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য গুন গ্রাহী ও আত্ত্বীয় স্বজন রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ ১০ জানুয়ারী বাদ যোহর ফতেপুর উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহর নেতৃত্বে একদক চৌকস পুলিশ বীর মুক্তি যোদ্ধা আব্দুর রবের জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন করেন। জানাজায় অংশ গ্রহণ করেন  ৭১ এর বীর মুক্তি যোদ্ধা গন,সূধী বৃন্দ,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃ বৃন্দ, বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। বীর মুক্তি যোদ্ধা আব্দুর রব এর রুহের মাগফেরাত কামনায় দোয়া চেয়ে বক্তব্য রাখেন উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের তৃতীয় বারের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মতলব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন মাষ্টার, বীর মুক্তি যোদ্ধা নুরুল হক, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠিতা সেক্রেটারি সাংবাদিক গোলাম নবী খোকন, আওয়ামিলীগ নেতা আইয়ূব আলী দেওয়ান, কাজী সালাউদ্দিন, উপজেলা বিএনপির নেতা কবির হোসেন মজুমদার, ইউপি সদস্য মহর আলী জনি প্রমূখ। জানাজায় অংশ গ্রহণ কারী সকলে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোক সন্ত তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান। জানাজা শেষে মরহুমকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।


এই বিভাগের আরও খবর