শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলব উত্তরে মোটরসাইকেল দুর্ঘটনায় আরোও একজনের প্রাণ গেল 

reporter / ৩৩২ ভিউ
আপডেট : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
ঐতিহ্যবাহী নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের ২০০১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মোঃ আক্তার হোসেন গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় ঢাকার এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যগ করেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর দুপুরে শিকিরচর বন্যানিয়ন্ত্রন বাঁধের সড়কে দূর্ঘটনার স্বীকার হন আক্তার হোসেন।
তিনি মোটর সাইকেলে করে কালিপুর থেকে নিজ বাড়ি আমিনপুরের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। শিকিরচর বাঁধের সড়কে মোটরসাইকেলের চাকার হাওয়া চলে গেলে গতিসম্পন্ন গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে চালক সহ আক্তার হোসেন দূর্ঘটনার স্বীকার হন।
চালকের মাথায় হেলমেট থাকায় তিনি আঘাত পায়নি কিন্তু আক্তার এর মাথায় হেলমেট না থাকায় মাথায় মারাত্মক আঘাত পান।
দূর্ঘটনাস্থল থেকে আক্তারকে দ্রুত ঢাকায় নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। আঘাত মারাত্মক হওয়ায় তার অবস্থার অবনতি হয়। অবশেষে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বৃহস্পতিবার রাত ৯টায় মৃত্যুবরন করেন আক্তার হোসেন।
১২নং ফরাজীকান্দি ইউনিয়নাধীন ১নং ওয়ার্ড (আমিনপুর) বর্তমান ইউপি সদস্য খোকন মেম্বার এর ছোট ভাই আক্তার হোসেন এর মরদেহ তার গ্রামের বাড়িতে এনে দাফন সম্পন্ন করা হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন।


এই বিভাগের আরও খবর