মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নে ১৭ অক্টোবর সকালে জেলেদের মাঝে খাদ্য বান্ধব কর্মসূচি (ভিজিএফ) এর আওতায় খাদ্য শস্য (চাল) বিতরণ করা হয়েছে। চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর -২ (মতলব উত্তর-দক্ষিন) এর সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল।
ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ও ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান সবুজ, ইউপি সদস্যসহ অন্যান্য ব্যাক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন রুহুল বলেন, দেশের সাধারণ মানুষের জন্য ১৭ রকমের ভাতা চালু করেছে বর্তমান সরকার। আজকে শেখ হাসিনার সরকারের সুফল ভোগ করছে সবাই। বাংলাদেশের মতো শান্তির দেশ আর কোথাও নাই। এজন্য শান্তি পেতে আবারও নৌকায় ভোট দিতে হবে।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় গ্রামীণ পর্যায়ে হাজার হাজার জনগণ উপকৃত হচ্ছে।
পরে তিনি চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের শারিরীক প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আলাউদ্দিন সরকার, ফতেপুর পশ্চিম ইউপির চেয়ারম্যান নুর মোহাম্মদ, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়মীলীগের সহ-সভাপতি হেলাল সরকার, সাংগঠনিক সম্পাদক রমিজ উদ্দীন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আব্দুর রব প্রধান ও সামাজিক সুরক্ষার আওতাধীন সুবিধা ভোগী ব্যাক্তিবর্গ।