শিরোনাম:
চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে ঘিরে ক্ষোভ, তদন্ত ও বদলির দাবি সংস্কৃতিকর্মীদের মতলব দক্ষিণে দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত মতলব উত্তরের ইন্দুরিয়া বেগম খালেদা জিয়া স্মরণে মিনিবার টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন চাঁদপুরে দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী কাজী হুমায়ুন আটক মতলব উত্তরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত চাঁদপুরে ঠোঁটকাটা-তালুকাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার শুরু মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

মন্ত্রিপরিষদ বিভাগে পদায়ন হলেন উপসচিব অন্জনা খান মজলিশ

reporter / ৩৮৪ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরের সাবেক জেলা প্রশাসক ও বর্তমানে নেত্রকোণার জেলা প্রশাসক অন্জনা খান মজলিশকে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগে উপসচিব হিসেবে পদায়ন করা হয়েছে। চাঁদপুর থেকে বদলি হয়ে গত ২০২২সালের জুন মাসের প্রথম সপ্তাহে তিমি নেত্রকোণা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে যোগদান করেন। দীর্ঘ ১৩ মাস তিনি সেখানে অত্যন্ত দক্ষতার সাথে জেলা প্রশাসকের দায়িত্ব পালন করে আসছেন।
উল্লেখ্য, তিনি চাঁদপুর এবং নেত্রকোনা ২’ জেলাতেই প্রথম নারী জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব নেন।
গতকাল রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো: আলমগীর কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দেশের ১০ জেলার ডিসিদের বিভিন্ন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়। তার আগে গত সপ্তাহে ১০ জেলার ডিসিদের রদবদল ও মন্ত্রনালয়ে পদায়ন করা হয়।
জানা গেছে, অন্জনা খান মজলিশসহ এই পদায়ন রদবদলে অনেকেই উপসচিব পর্যায়ে সিনিয়র। যাদের মধ্যে ২২ তম ব্যাচের অনেকেই আছেন। যাদের প্রায় প্রত্যেকেরই বিভিন্ন মন্ত্রনালয়ে পদায়ন করা হয়েছে। নির্বাচনের আগে ২৪ তম ব্যাচের ক্যাডার কর্মকর্তাদেরই ডিসি হিসাবে বেশি কর্মরত থাকবেন।
এদিকে অন্জনা খান মজলিশ তার পদায়ন সম্পর্কে বলেন, মহান সৃষ্টি কর্তার কাছে শুকরিয়া। চাকরি জীবনে ২ টি জেলাতেই জেলা প্রশাসক হিসাবে চাকরি করে জনগনের কল্যাণে নিজেকে সপে দিয়েছি। যে উদ্দেশ্য ও আদর্শে সরকার জেলা প্রশাসক  হিসাবে পাঠান, সেটি আমি পূরন করতে পেরেছি বলে বিশ্বাস। দু’ জেলার জনগনই আমাকে সহযোগিতা করেছেন। আমিও তাদের আপন করে নিয়েছি।কাজের প্রতি শ্রদ্ধা এবং সততা এবং সাহসকে বুকে ধারন করে কাজ করেছি। সর্বস্তরের মানুষের উপকার করতে চেষ্টা করেছি। নেত্রকোনা এবং চাঁদপুরের রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক এবং সাধারন মানুষ আমাকে ভালোবেসেছে, শ্রদ্ধা ও সম্মান দেখিয়েছেন। আমিও আমার সাধ্যমতো চেষ্টা করেছি ভালো কিছু করার জন্য এবং তা পেরেছি। তিনি বলেন, সবার কাছে দোয়া চাই, যেন নতুন কর্মস্থলে থেকে আরো বেশি কিছু করতে পারি দেশের মানুষের জন্যে।


এই বিভাগের আরও খবর