শিরোনাম:
লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক

যাত্রীবাহী বাস থেকে ২৫০০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ

reporter / ৫০৪ ভিউ
আপডেট : সোমবার, ১২ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে হরিনা ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৫০০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে।
রোববার (১১জুন) দুপুরে এসব তথ্য জানান অভিযানে অংশগ্রহণকারী চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ মধ্যরাত থেকে ভোর পর্যন্ত হরিনা ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ভোরে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৫০০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়।
দুপুরে জব্দকৃত চিংড়িগুলো কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন এলাকায় মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।
অভিযানে কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের পেটি অফিসার মোঃ মনিরুজ্জামানসহ টহল সদস্যরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর