শিরোনাম:
চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে ঘিরে ক্ষোভ, তদন্ত ও বদলির দাবি সংস্কৃতিকর্মীদের মতলব দক্ষিণে দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত

রূপগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

reporter / ৫১৭ ভিউ
আপডেট : রবিবার, ২৮ মে, ২০২৩

রূপগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে সোহেল (৩৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ মে) দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের মধ্যপাড়া মাজার সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলা ভবনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়। নিহত নির্মাণ শ্রমিক সোহেল উপজেলার ভুলতা ইউনিয়নের মাসুমাবাদ এলাকার আইয়ুব আলীর ছেলে। বর্তমানে গোলাকান্দাইল ইউনিয়নের মধ্যপাড়া এলাকার রফিকুলের ভাড়াটিয়া বাড়িতে বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীরা ও নিহতের ফুপু জানান, গত কয়েক দিন ধরে সোহেল ওই ভবনটিতে কাজ করছিলেন। শুক্রবার দুপুরে ওই ভবনের ছাদের পিলারে কাঁঠ লাগানোর সময় ছাদ থেকে নিচে পড়ে যান। এসময় তার মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত সোহেলের দুই মেয়ে ও একটি ছেলে সন্তান রয়েছে।
ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মুস্তাফিজুর রহমান জানান, ঘটনাটি আমার জানা নেই। শুনেছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সোহেল নামের একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


এই বিভাগের আরও খবর