শিরোনাম:
শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মতলব সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

রূপগঞ্জে স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

reporter / ৪০৫ ভিউ
আপডেট : বুধবার, ১৭ মে, ২০২৩

রূপগঞ্জ প্রতিনিধি:
 নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইয়ামিন (৮) নামের এক স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬) সকালে উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের মধুখালী ভক্তবাড়ি এলাকার বালির মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত স্কুল শিক্ষার্থী ইয়ামিন ঢাকা জেলার মেরুল বাড্ডা এলাকার পিরোজ আলম মাসুদের ছেলে।
রূপগঞ্জ থানার পুলিশের উপ-পরিদর্ষক মিরাজ জানান, স্থানীয়রা মধুখালী ভক্তবাড়ি এলাকার বালির মাঠে অজ্ঞাত শিশুর মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে রূপগঞ্জ থানা পুলিশ বালুর মাঠ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরন করা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে গলায় ফাঁশ দিয়ে হত্যার পর মধুখালী ভক্তবাড়ি এলাকার বালির মাঠে ফেলে যায়। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
স্কুল শিক্ষার্থীর মা আমেনা বেগম বলেন, গতকাল সকাল ১১ টা থেকে স্কুল থেকে আশার পর থেকে ইয়ামিনকে খোঁজে পাওয়া যাচ্ছিলনা। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে বাড্ডা থানায় একটি সাধারন ডাইরি করা হয়। পরে সোশ্যাল মিডিয়া ফেইসবুকের মাধ্যমে জানতে পারি আমার ছেলেকে হত্যা করে একটি বালুর মাঠে ফেলে যায়। তিনি আরো বলেন মাসুদ আমার আগের স্বামী সে একসময় পাগল হয়ে যাওয়ায় বাধ্য হয়ে আমি ফরিদ নামের একজনের সাথে সংসার শুরু করি। হয়তো এটা মানতে না পেরে আমার আগের স্বামী মাসুদ এমন ঘটনা ঘটিয়েছে। মামলা করেছি বাকিটা পুলিশ বের করবে।


এই বিভাগের আরও খবর