শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬ টি চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার; গ্রেফতার-৫ 

reporter / ৩৬৬ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

মাহবুব আলম প্রিয়ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে কুমিল্লা ও ব্রাহ্মনবাড়িয়া জেলার বিভিন্ন স্থান থেকে চিহ্নিত চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতারসহ ৬ টি চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বুধবার রাতভর অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ  সংবাদ সম্মেলনে তার বক্তব্যে বলেন, রূপগঞ্জ উপজেলার সীমানা দিয়ে ঢাকা সিলেট মহাসড়ক, ঢাকা বাইপাস ও পূর্বাচলের ৩শ ফুট সড়ক রয়েছে। এসব স্থানে বাইরের জেলার কিছু চিহ্নিত চোর চক্র বাইক চুরি করে নিয়ে যায় এমন অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত শুরু করে রূপগঞ্জ থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় গত বুধবার গোঁপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশর ওসি তদন্ত হুমায়ুন কবির মোল্লার নেতৃত্বে একই থানার উপ পরিদর্শক( এসআই) ফয়সাল আহমেদ  ও মনির হোসেনের একটি আভিযানিক দল পাশ্ববর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়ার নবী নগর এলাকা থেকে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার ও ৫জন চোর চক্রের সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। ইতোমধ্যে ধৃত দের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরমধ্যে  একজন প্রকৃত মালিক সীমান্তকে আদালতের মাধ্যমে বাইক বুঝিয়ে দেয়ার প্রক্রিয়া চলছে। অন্য বাইকগুলোর প্রকৃত মালিক পেলে তাদের এসব বুঝিয়ে দেয়া হবে।
গ্রেফতারকৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়ার নবী নগর থানার শ্যামনগর গ্রামের  ধনু  গাজীর ছেলে জসিম(২৬), বাঞ্ছারামপুর থানার বাড়াইল গ্রামের মোর্শেদ মিয়ার ছেলে সমীর মিয়া(২৫), একই গ্রামের আবু সাইদের ছেলে তানভীর হোসেন, (২৫), কুমিল্লার মুরাদনগর থানার বাঘর ঘর গ্রামের রোকন মিয়ার ছেলে রুহুল আমীন(১৯) আব্দুল হকের ছেলে আব্দুর রহমান (১৯)।


এই বিভাগের আরও খবর