শিরোনাম:
নিখোঁজ সংবাদ মতলবে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা  কচুয়ার সাচার বাজারে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত কচুয়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন শিক্ষা মন্ত্রী ডক্টর  এহসানুল হক মিলন মতলব দক্ষিণে চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান মতলব উত্তরে টিম ঐক্য মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ মতলব দক্ষিণে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ইফতার মাহফিল হাইমচর প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি : মহসিন ও সম্পাদক : জাহিদ নির্বাচিত মতলব দক্ষিণে ৩৬ মাদ্রাসা-এতিমখানায় সৌদি আরবের খেজুর বিতরণ এনডিএফ চাঁদপুর জেলা শাখার ইফতার মাহফিল ও জুলাই যোদ্ধা পরিবারকে আর্থিক সহযোগীতা প্রদান

শাহরাস্তিতে বঙ্গবন্ধু, বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

reporter / ৮৩৮ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ
শাহরাস্তিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) ২০২৩ এর ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৪জুন বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সংলগ্ন বালুর মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদের সভাপতিত্বে
খেলায় উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, সহকারী কমিশনার (ভূমি)রেজওয়ানা চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মইনুল ইসলাম কাজল, উপজেলা প্রোগ্রামার (আইসিটি) মোঃ শাহজান মিয়া। উপস্থিত ছিলেন মেহের দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, সুচিপাড়া উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মজুমদার, চিতোষী পশ্চিম ইউপি চেয়ারম্যান মোঃ জোবায়েদ কবির বাহাদুরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ফুটবল প্রেমিক বৃন্দ।

ফাইনাল খেলায় ট্রাইবেকারে সুচিপাড়া উত্তর ইউনিয়ন একাদশকে ৪-৫ গোলে হারিয়ে মেহের দক্ষিণ ইউনিয়ন একাদশ বিজয় অর্জন করেন। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বিজয়ী ও রানার্সআপ খেলোয়াড়দের পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ


এই বিভাগের আরও খবর