শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে বসে থাকব না —-মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম 

reporter / ২৪৫ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

প্রিয় চাঁদপুর রিপোর্টঃ
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে যারা ব্যাহত করতে যাবে, ষড়যন্ত্র করতে যাবে, আর বিনা ভোটে ক্ষমতায় যেতে চাইবে, তাদের মোকাবিলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।
বিএনপিসহ বিরোধী দলের উদ্দেশে মায়া বলেন, আপনারা ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবেন আর আমরা বসে থাকব- এটা হবে না। কোনো ষড়যন্ত্র বাংলাদেশে হতে দেব না। আমাদের একটিই কাজ, আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ভোট দিয়ে জয়ী করতে হবে।
বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব পরিষদ ‘বিজয়ের ৫২ বছর ও আমাদের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে।
পরিষদের সভাপতি আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুস সালাম মৃধার সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রমুখ।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, মানুষ দফায় নয়, কাজে বিশ্বাস করে। যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে আজ প্রমাণিত। ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী বানিয়ে ক্ষমতায় বসাতে হবে। তার কারণ গ্রামগঞ্জ ও সারা দেশে আজ একটাই আওয়াজ, ‘বারবার দরকার, শেখ হাসিনার সরকার’। এটা সঠিক সময়ের সঠিক স্লোগান।


এই বিভাগের আরও খবর