প্রশিক্ষণের মধ্যে দিয়ে পেশাগত দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা ও সামর্থ্যের বিকাশ ঘটে
— পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ
নিজস্ব প্রতিবেদকঃ
গতকাল শনিবার পুলিশ লাইন্স, চাঁদপুরে অনুষ্ঠিত পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠান এর উদ্বোধন করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) ।
চাঁদপুর জেলা পুলিশ সদস্যের পদমর্যাদা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি কোর্সর আওতাভুক্ত নায়েক ও কনস্টেবলদের “দক্ষতা উন্নয়ন কোর্স-১০ম ব্যাচের” উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এর সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ পুলিশের সর্বমোট ১০৫টি ভেন্যুতে সকল পদমর্যাদার সদস্যদের নিয়ে গতকাল
৬ মে থেকে ১০ম ব্যাচের ০৬ দিন ব্যাপি পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
এসময় পুলিশ সুপার প্রশিক্ষণরত পুলিশ সদস্যদের উদ্দেশ্য বলেন, মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশক্রমে পুলিশ সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বছর ব্যাপী পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি কার্যক্রম অব্যাহত থাকবে। প্রশিক্ষণের মধ্যে দিয়ে পেশাগত দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা ও সামর্থ্যের বিকাশ ঘটে। আধুনিক ও উন্নত দেশের উপযোগী পুলিশ বাহিনী গড়ে তোলার ক্ষেত্রে এই প্রশিক্ষণ মাইলফলক হিসেবে সংযোজিত হবে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পলাশ কান্তি নাথ উপস্থিত ছিলেন।