শিরোনাম:
ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে ঘিরে ক্ষোভ, তদন্ত ও বদলির দাবি সংস্কৃতিকর্মীদের

সরকারি শিশু পরিবারে এতিমদের সঙ্গে ইফতার করলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি

reporter / ৩৯৭ ভিউ
আপডেট : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর শহরের বাবুরহাট সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপুমনিএমপি।
সোমবার (১০ এপ্রিল) বিকেলে চাঁদপুর সরকারি শিশু পরিবার কেন্দ্রে আল্লাহর মেহমানদের জন্য এ ইফতারের আয়োজন করেন চাঁদপুর জেলা ছাত্রলীগ। এতিম শিশুরা ছাড়াও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে নেতারা এবং প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ও বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ ইফতারে অংশ নেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেন, ইফতারের সময় আমাদের দোয়া কবুল হয়। আল্লাহপাক গুনাহ মাফ করে দেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ছাত্রলীগ সব সময় মানুষের জন্য কাজ করে। আপনারা দেখেছেন করোনা অতিমারির সময় ছাত্রলীগের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে অনেক পরিশ্রম করেছে। তারা ঘরে ঘরে সহযোগিতা পৌঁছে দিয়েছে। তাদের ভালো কাজ সব সময় অব্যাহত থাকবে। তাদের প্রতি দোয়া ভালোবাসা শুভকামনা রইল।
তিনি সরকারি শিশু পরিবারের শিশুদের উদ্দেশ্যে বলেন, এ প্রতিষ্ঠানের শিশুরা অনেক কিছুই শিখছে। তারা নিজেদের জীবনকে সুন্দর করবে স্বাবলম্বী হয়ে নিজেদের পায়ে দাঁড়াবে। দেশকে এগিয়ে নিতে সুনাগরিক হবে।
দীপু মনি বলেন, সুবিধাবঞ্চিত শিশুরা যেন ভালো থাকতে পারে, তাদের জীবন যেন সুন্দর হয় মাননীয় প্রধানমন্ত্রী তাদের জন্য কাজ করছেন। আমরা সবাই যেন ভালো থাকি, দেশের জন্য কাজ করি শুভ কামনা রইল।
তিনি চাঁদপুরবাসীর কাছে দোয়া চান। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি অংশ নেন। এর আগে লামিয়া নামে এক শিশু নাতে রসূল পরিবেশন করেন। তার সুমধুর কন্ঠের নাতে রাসুল শুনে আবেগ আপ্লুত হয়ে পড়েন শিক্ষামন্ত্রী।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন স্থানীয় ইমাম মাওলানা আবুল হোসেন। ইফতার অনুষ্ঠানে সরকারি শিশু পরিবারের ৮৮ জন এতিম অংশ নেয়।
জেলা ছাত্রলীগ সভাপতি মো. জহির উদ্দিন মিজির সঞ্চালনায় ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, সহকারী পরিচালক মিয়া ফিরোজ আহমেদ খান, চাঁদপুর সরকারি শিশু পরিবার কেন্দ্র তত্ত্বাবধায়ক আলপনা চাকমা, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপিকা মাসুদা নূর খান, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাহিদা বেগম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।


এই বিভাগের আরও খবর