শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

স্বাস্থ্যবিধি না মানায় ও সড়ক আইনে ১১ মামলায় সাড়ে ১১ হাজার টাকা জরিমানা 

reporter / ২২৮ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর জেলা সদরে পাল্লা দিয়ে বাড়ছে করোনার প্রাদুর্ভাব। সরকারের নির্দেশনা অনুযায়ী চাঁদপুর জেলা প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস এর নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জনসাধারণকে সতর্ক করতে মাঠে নেমেছে। গতকাল ২০
জানুয়ারি বৃহস্পতিবার থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট গণের টিম শহর ও আশপাশের এলাকায় জনগণকে সচেতন করার পাশাপাশি জরিমানা আদায় করেছে।
 স্বাস্থ্যবিধি প্রতিপালনের লক্ষ্যে চাঁদপুর সদরের ভূমি কর্মকর্তা হেলাল উদ্দিন চাঁদপুর মডেল থানা পুলিশের সহযোগিতা নিয়ে  পালবাজার, পুরানবাজার, রঘুনাথপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন । এ সময় স্বাস্থ্যবিধির না মানায় ও মাস্ক পরিধান না করায় দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী ৩২জনকে ৮ মামলায় ৪ হাজার ৫ শ টাকা ও সড়ক পরিবহন আইনে ৩ মামলায় ৭ হাজার  টাকাসহ মোট ১১ হাজার ৫ শ টাকা  অর্থদণ্ড আদায় করেছেন ।


এই বিভাগের আরও খবর