শিরোনাম:
নিখোঁজ সংবাদ মতলবে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা  কচুয়ার সাচার বাজারে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত কচুয়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন শিক্ষা মন্ত্রী ডক্টর  এহসানুল হক মিলন মতলব দক্ষিণে চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান মতলব উত্তরে টিম ঐক্য মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ মতলব দক্ষিণে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ইফতার মাহফিল হাইমচর প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি : মহসিন ও সম্পাদক : জাহিদ নির্বাচিত মতলব দক্ষিণে ৩৬ মাদ্রাসা-এতিমখানায় সৌদি আরবের খেজুর বিতরণ এনডিএফ চাঁদপুর জেলা শাখার ইফতার মাহফিল ও জুলাই যোদ্ধা পরিবারকে আর্থিক সহযোগীতা প্রদান

স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে হবে ——- সুজিত রায় নন্দী

reporter / ২৫৩ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

এ আই শান্তঃ বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, ব্যক্তি মুজিবকে হত্যা করা হলেও আর্দশের মুজিবকে কেউ হত্যা করতে পারে নি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশকে আমাদের ধারণ করতে হবে। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। কোন ধরনের ষড়যন্ত্রকারীকে মাথা চাঁড়া দিয়ে উঠতে দেয়া যাবে না। মাতৃভূমিকে রক্ষায় তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
গতকাল মঙ্গলবার (১৫ আগষ্ট) সকালে  চাঁদপুর জেলা আওয়ামীলীগের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহসান এর ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা, মিলাদ, অসহায় এতিম দুস্থঃদের মাঝে খাবার ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 তিনি বলেন, শেখ হাসিনা যোগ্যতা ও সততার প্রতিক। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ আলোকিত। এই আলোকিত বাংলাদেশের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে হবে।
চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালের সভাপতিত্বে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রশিদ সর্দার, সন্তোষ দাস, ইঞ্জিঃ আব্দুর রব ভূঁইয়া, দপ্তর সম্পাদক শাহ আলম, সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরণ, জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মোঃ বাবরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অসহায় এতিম দুস্থঃদের মাঝে খাবার ও প্রতিবন্ধীদের মাঝে ২০টি হুইল চেয়ার বিতরণ করা হয়।


এই বিভাগের আরও খবর