শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

হাজীগঞ্জে আগুনে পুড়ল প্রবাসীর ৩ বসতঘর

reporter / ২৯৮ ভিউ
আপডেট : বুধবার, ৯ নভেম্বর, ২০২২

হাজীগঞ্জ প্রতিনিধিঃ চাঁদপুরের হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) দিনগত রাতে উপজেলার ৯ নম্বর গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে এ ঘটনা ঘটে। ওই ইউনিয়নের তারালীয়া গ্রামে ইদ্রিস বেপারির বাড়ির প্রবাসী জাহাঙ্গীরের বসতঘরে আগুন লাগে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্ত পরিবারের।
স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর শিং জানান, ভোররাতে আগুন লাগার বিষয়টি বুঝতে পেরে ঘরে যারা ছিলেন তারা চিৎকার শুরু করেন। এতে আশপাশের মানুষ দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে হাজীগঞ্জ দমকল বাহিনীকে খবর দেন তারা। কিন্তু রাস্তা অপ্রশস্ত থাকার কারণে গাড়ি ভেতরে ঢুকতে পারেনি। পরে অগ্নিনির্বাপককর্মীরা বিভিন্ন উপায়ে আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে ৩টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত প্রবাসী জাহাঙ্গীরের ছেলে রিপন জানান, তাদের তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। নগদ টাকা, স্বর্ণালঙ্কার, আসবাবপত্র ও জরুরি কাগজ পত্রসহ ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান  বেলাল বলেন, ঘটনাটি রাতেই শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তার ব্যবস্থা নেবো।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার জানান, আগুনে ৩টি ঘর পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।


এই বিভাগের আরও খবর