শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

হাজীগঞ্জে গন্ধব্যপুর উত্তর বিএনপি’র পদযাত্রা

reporter / ৩৯২ ভিউ
আপডেট : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

হাজীগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। তেল গ্যাস বিদ্যুৎ ও দ্রব্যমূল্য উর্ধ্বগতি এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে  কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ পথযাত্রা অনুষ্ঠিত হয়। শনিবার বিকালে স্থানীয় তারালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে গন্ধব্যপুর  পর্যন্ত এ পদযাত্রা অনুষ্ঠিত হয়। পরে গন্ধব্যপুরে  একটি পথসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন যুবদলের সভাপতি মাহিনুদ্দিন মাইনুর পরিচালনায়  ওই পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাবীব উল্লাহ  মজুমদার, ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক শেখ  আব্দুল আহাদ লিয়াকত, সাবেক ছাত্রদলের সভাপতি নেসার আহমেদ চৌধুরী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল কুদ্দুস, ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা সর্দার প্রমুখ। পদযাত্রায় ইউনিয়নের সকল ওয়ার্ড থেকে জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল ছাত্রদল ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।


এই বিভাগের আরও খবর