শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

হাজীগঞ্জে গোপন বৈঠক থেকে আটক ১১ নারীসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

reporter / ৩৫৯ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের হাজীগঞ্জে গোপন বৈঠককালে জায়ামাতের ১১ নারী সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার (১৮ ডিসেম্বর) সন্ধ্যার সময় হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ কিউসি (কাতার-কানাডা) টাওয়ারে ১১ তলার অবসরকালীন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো.আব্দুস সালামের ভাড়া বাসায় বৈঠক চলাকালে তাদের আটক করে পুলিশ।
আটকৃতরা হলেন, নাছরিন খানম (৫২) কচুয়া, আঞ্জুমারা লাকি (৪০) সাচার, শাহানা বেগম (৪৩) কচুয়া, ফাতেমা বেগম (৪২) হাজীগঞ্জ, হাসিনা বেগম (৪৭) হাজীগঞ্জ, সালমা আহম্মদ (৩৮) হাজীগঞ্জ, জেসমিন আক্তার (৪৮) শাহরাস্তি , নিহারা বেগম (৫৭) শাহরাস্তি, শিরিনা বেগম (৪২) শাহরাস্তি, মাসুদা বেগম (৪০) শাহরাস্তি ও সেলিনা আক্তার (৪৩) শাহরাস্তি উপজেলা।
জানা গেছে, কিউসি টাওয়ারের ১১ তলার ‘বি’ ব্লকে ভাড়া বাসায় পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুস সালাম। তিনি বাসা ভাড়া নেওয়ার পর থেকে নিয়মিত ওই বাসায় জামায়াতের নারী সদস্যরা আসা-যাওয়া করতো এবং গোপন বৈঠক হতো। এমন সংবাদের ভিত্তিতে ওই বাসাসহ ভবনটি নজরদারীতে রাখে পুলিশ। এরপর রোববার গোপন বৈঠক চলাকালে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।
অভিযানে জামায়াতের ১১ নারী সদস্যকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় ওই বাসা থেকে জামায়াতের মতাদর্শের বই, প্রচারপত্র, চাঁদা আদায়ের রসিদ বই ও দাওয়াতি কার্ডসহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে কিউসি টাওয়ারের ‘বি’ ব্লকের দারোয়ান মো. সিদ্দিকুর রহমান জানান, ওই বাসায় প্রায় সময় মহিলারা আসা-যাওয়া করতো। তারা কি জন্য বা কি কারণে আসা-যাওয়া করতো, তা তিনি জানেন না। এখন নারীদের আটক হওয়ার পর তিনি বিষয়টি জেনেছেন বলে জানান।
এ বিষয়ে অবসরকালীন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুস সালাম মুঠোফোনে কথা বলতে বলতে ওই স্থান থেকে সরে যান। পরে তাঁকে না পাওয়ায় এবং তাঁর মুঠোফোন সংগ্রহ করতে না পারায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সোমবার আনুষ্ঠানিক প্রেসবিজ্ঞপ্তিতে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জামায়াতের নারী কর্মীদের আটকের বিষয়ে বলেন, প্রাথমিক তদন্ত ও আটককৃতের জিজ্ঞাসাবাদ করে অনেক পরিকল্পনার কথা জানতে পারি। এ বিষয়ে হাজীগঞ্জ থানার এস আই নরুল আলম বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে।  যার মামলা নং ৯৭৭। পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরও খবর