শিরোনাম:
লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক

হাজীগঞ্জে বিষপানে তরুণীর আত্মহত্যা

reporter / ৫৬৩ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

চাঁদপুরের হাজীগঞ্জে মায়ের সাথে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে তামান্না আক্তার (১৮) নামে এক তরুণী।

মঙ্গলবার (৪ অক্টোবর) দিবাগত রাতে বিষপানে গুরুতর আহত হয় সে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ওই দিন রাতে তরুণীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বুধবার সকালে চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। আত্মহননকারী তরুণী তামান্না আক্তার উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের কোন্দ্রা গ্রামের আনারি বাড়ির মো. তাজুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মায়ের সাথে কথা কাটাকাটি হয় তামান্না আক্তারের। এক পর্যায়ে সে মায়ের সাথে অভিমান করে বিষপান করে চটপট করতে থাকে। এসময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ সংবাদকর্মীদের জানান, তামান্না আক্তারের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর কারণ জানা যাবে।


এই বিভাগের আরও খবর