শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

হাজীগঞ্জে মডেল হাসপাতালে সিজারিয়ান অপারেশনে নবজাতকের পা ভেঙ্গে দিল

reporter / ৫০৬ ভিউ
আপডেট : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

সুদের টাকায় বিল পরিশোধ করলো অসহায় পিতা 
বিশেষ প্রতিনিধিঃ
সিজারিয়ান অপারেশনে গাফিলতিতে প্রসূতি মৃত্যুর ঘটনার রেশ না কাটতেই এবার চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের মডেল হাসপাতালে সিজারিয়ান অপারেশনে নবজাতকের বাম পায়ের হাড় ভেঙ্গে দেওয়ার ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। এ যে পোড়ার উপর মরার ঘাঁ, মাত্র একটি সিজারিয়ান অপারেশনে রোগীর স্বজনদের কাছ থেকে আদায় করা হলো ৩০ হাজার টাকা। হাজীগঞ্জের হাসপাতাল গুলোতে ১০ থেকে ১২ হাজার টাকায় সিজারিয়ান অপারেশন করার বিষয়টি সবার জানা থাকলেও মডেল হাসপাতালে সিজারিয়ান অপারেশনে ৩০ হাজার টাকা আদায় করার বিষয়টি ডাকাতি ছাড়া অন্য কিছু নয়। মডেল হাসপাতালে দালাল মিঠুর মাধ্যমে সিজারিয়ান অপারেশনের জন্য এসে বেকায়দায় পড়ে রোগীর স্বজনরা।
এক দিকে হারিয়েছেন নবজাতক শিশুর পা, অন্য দিকে হসপিটালের ৩০ হাজার টাকার যোগান দিতে সুদে টাকা ধার নিয়েছে অসহায় দিনমজুর বাবা।
এ বিষয়ে হাজীগঞ্জ মডেল হাসপাতালের চিকিৎসক  রনি চন্দ্র মজুমদার, সাদিয়া আফরিন ও অজ্ঞাত ৩—৪ জনকে বিবাদী করে ভুক্তভোগী ওই নারীর স্বামী মো. ইউসুফ মিয়া বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
সম্পতি হাজীগঞ্জে বিভিন্ন হাসপাতালে ডাক্তারের অবহেলায় কয়েকজন প্রসূতিদের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ নিয়ে রোগী এবং স্বজনদের মধ্যে এখনো আতংক বিরাজ করছে।
এবার সিজার করতে গিয়ে নবজাতকের পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে হাজীগঞ্জ মডেল হাসপাতালের চিকিৎসক  রনি চন্দ্র মজুমদার ও সাদিয়া আফরিনের বিরুদ্ধে। ডা. রনি চন্দ্র মজুদারের বিরুদ্ধে এর আগে যশোরের আদালতে এক নারী ধর্ষনের অভিযোগ এনে মামলা দায়ের করে। ওই নারী মডেল হাসপাতালে এসে ডা. রনিকে বিয়ের দাবীতে অনশন করতেও দেখা গেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ পৌরসভার  টোরাগড় হোসেন উদ্দিন হাজী বাড়ির মো. ইউসুফ মিয়ার স্ত্রী নাজমা আক্তারের ডেলিভারি সংক্রান্ত ব্যাথ্যা উঠলে গত ১৮ এপ্রিল বিকালে দালালের মাধ্যমে হাজীগঞ্জ মডেল হাসপাতালে নিয়ে আসে। ওই সময় চিকিৎক রনি চন্দ্র মজুমদার ও সাদিয়া আফরিনের যোগসাজশে সিজারের প্রস্তুতি নেয়। সিজারে ইউসুফ—নাজমা দম্পতির জন্ম হয় পূত্র সন্তান।
অভিযোগে উল্লেখ হয়, গত ২৬ এপ্রিল নবজাতকের বাম পায়ে সমস্যা দেখা দিলে এক্স—রে করালে নবজাতকের বাম পা’য়ের হাটুর উপরের হাড় ভাঙা দেখা যায়।
অভিযোগে ভুক্তভোগী নাজমা আক্তারের বরাত দিয়ে বলা হয়, ডেলিভারির সময় ভুল করে হাটুর উপরের অংশ ধরে টানা—হেচঁড়া করার সময় হাড় ভেঙে যায়। এ বিষয়ে চিকিৎসকদের জানানো হলে কোনো উত্তর না পেয়ে হাজীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয় ।
শনিবার দুপুরে হাসপাতালে গিয়ে ওই চিকিৎসক  রনি চন্দ্র মজুমদারের কাছে জানতে চাইলে তার এই সিজারের ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই বলে দাবী করেন।
আরেক চিকিৎসক  সাদিয়া আফরিন  মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও পাওয়া যায়নি।
ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি হাসপাতালের দায়িত্বে থাকা মো. আরিফ হোসেন। তিনি বলেন, থানায় অভিযোগ হয়েছে বিষয়টা থানায় বুঝবেন।
জানতে চাইলে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। যা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর প্রেরণ করা হয়েছে।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মাওলা নাঈম জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরও খবর