শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

হাজীগঞ্জে ১০৫ পিস ইয়াবাসহ ফরিদগঞ্জের মাদক ব্যবসায়ী আটক

reporter / ২৮৬ ভিউ
আপডেট : সোমবার, ৪ জুলাই, ২০২২

আনোয়ার হোসেন মানিকঃ
হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে ফরিদগঞ্জের মাদক এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
রবিবার (৩ জুলাই) আটককৃত মাদক ব্যবসায়ীকে চাঁদপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
শনিবার (২ জুলাই) দিবাগত রাত ১২ টায় ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ওই ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী ফরিদগঞ্জ উপজেলার  শাহজান মিজির ছেলে আল আমিন মিজি (৩১)। সে হাজীগঞ্জ পৌরসভাস্থ ১১নং ওয়ার্ড রান্ধুনীমূড়া গ্রামে মাদক হাতবদল করার মূহুর্তে থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল আজিজ, মিসবাহ উল আলম চৌধুরী ও উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আবুল খায়েরসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত হয়ে আসামীর দেহ তল্লাশী চালিয়ে ১০৫ পিছ ইয়াবাসহ তাকে হাতে নাতে আটক করা হয়।
এ ঘটনায় মাদক ব্যবসায়ী আল আমিন মিজির বিরুদ্ধে হাজীগঞ্জ থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
 রবিবার চাঁদপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আ. আজিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জের মাদক ব্যবসায়ী আল আমিনকে গ্রেফতার করা হয়েছে।। তার বিরুদ্ধে মাদক দ্রব্য  নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


এই বিভাগের আরও খবর