শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

হাজীগঞ্জে ৩’শ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারী আটক

reporter / ৩২৪ ভিউ
আপডেট : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

আনোয়ার হোসেন মানিকঃ
হাজীগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে তিন’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারীকে আটক করা হয়েছে।
সূত্রে জানা যায় হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দের নির্দেশে এসআই(নিঃ) মোহাম্মদ আবদুল আজিজ সঙ্গীয় ফোর্সসহ ১৬ জানুয়ারি হাজীগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডস্থ হাজীগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে চাঁদপুর টু কুমিল্লা আঞ্চলিক  মহাসড়কের দক্ষিন পাশে সরকার বাড়ীর পাঁকা রাস্তার মাথায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মোঃ আরিফ হোসেন(৩২) এর পরিহিত ডান পকেট হইতে একটি সাদা রংয়ের এয়ারটাইট পলিপ্যাকের ভিতর রক্ষিত ১৫০(একশত পঞ্চাশ) পিস ইয়াবা, মোঃ সাইফুল ইসলাম(৩২) এর পরিহিত ডান পকেট হইতে একটি সাদা রংয়ের এয়ারটাইট পলিপ্যাকের ভিতর রক্ষিত ১০০(একশত) পিস ইয়াবা, মোঃ মিঠু(২৬) এর পরিহিত ডান পকেট হইতে একটি সাদা রংয়ের এয়ারটাইট পলিপ্যাকের ভিতর রক্ষিত ৫০(পঞ্চাশ) পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে।তিন মাদক ব্যবসায়ীয় বাড়ি হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ গ্রামে।
আটককৃত মাদকের মূল্য প্রায় ৯০ হাজার টাকা, হালকা গোলাপী রংয়ের নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট তারা বিভিন্ন মাদক সেবীদের কাছে বিক্রি করে বলে ধারনা করা হচ্ছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ,মাদকসহ আটক মাদককারবারীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণা করা হয়েছে বলে নিশ্চিত করেন।


এই বিভাগের আরও খবর