শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

হাজীগঞ্জে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

reporter / ৩১০ ভিউ
আপডেট : সোমবার, ২২ আগস্ট, ২০২২

শাহপরান সৈকতঃ
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার কুমিল্লা – চাঁদপুর  আঞ্চলিক মহাসড়কের বাকিলা রেলক্রসিং এলাকায় ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী কে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।
হাজীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানাযায় ২১ আগষ্ট রবিবার গোপন সংবাদের ভিত্তিতে এসআই ইউনুস মিয়া ও সঙ্গীয় ফোর্সসহ বোগদাদ বাস বাকিলা রেলক্রসিং এলাকায় তল্লাশি চালিয়ে ট্রাভেলিং ব্যাগে ৩০ বোতল ফেনসিডিলসহ শরিয়তপুর জেলার ডামুড্ডা উপজেলার দক্ষিণ সোতলকাঠি এলাকার লোকমান মাতবরের ছেলে জামাল হোসেন (২৪) কে আটক করা হয়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জোবাইর সৈয়দ, ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর