শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

হাজীগঞ্জ দুর্গাপূজা উপলক্ষে অসহায় কর্মহীন মানুষের মাঝে বস্ত্র বিতরণ

reporter / ৩০৩ ভিউ
আপডেট : রবিবার, ২ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
হাজীগঞ্জ পৌর পূজা উদযাপন কমিটির উদ্যোগে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সহস্রাধিক অসহায় কর্মহীন  পরিবারের মাঝে বস্ত্র বিতরণ  করা হয়েছে।
শারদীয় দূর্গাৎ উৎসব উপলক্ষে হাজীগঞ্জে সহস্রাধিক পরিবারের  মাঝে এ বস্ত্র বিতরণ করা হয়। পৌর পূজা উদযাপন পরিষদের আয়োজনে রোববার সকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ বস্ত্র বিতরণ করা হয়। বস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বস্ত্র বিতরন করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুল ইসলাম। এ সময়,তিনি  বলেন, দূর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব। যা আমাদের শত বছরের ঐতিহ্য। যে ঐহিত্যের সাথে জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই সম্পৃক্ত। আগামীদিনেও আমাদের এই ঐতিহ্যের বন্ধন অটুট থাকবে এবং সকল ধর্মের পারস্পরিক সম্প্রীতি আরো সুদৃঢ় হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বাবু তমাল কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক বাবু গোপাল সাহা, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারন সম্পাদক কার্তিক চন্দ্র সরকার।
হাজীগঞ্জ পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাধাকান্ত দাস রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে পৌর পূজা উদযাপন পরিষদের কার্যকরি কমিটির পক্ষে বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক শ্যামল সাহা, সহ-সভাপতি ডা. তাপস চন্দ্র সাহা, যুগ্ম সাধারন সম্পাদক সুমন রায় চৌধুরী প্রমুখ। বক্তব্য শেষে সহস্রাধিক পরিবারের (হিন্দু ও মুসলমান) মাঝে বস্ত্র বিতরণ করা হয়। এ সময় অন্যান্নর মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক অজয় সাহা সহ-সভাপতি প্রণব কুমার সাহা, প্রদীপ সাহা, যুগ্ম সাধারন সম্পাদক লক্ষ্মীকান্ত দাস, দপ্তর সম্পাদক সহদেব চক্রবর্তী, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক প্রনব সাহা, মহিলা বিষয়ক সম্পাদক মিলি সাহাসহ কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর