শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

হাজীগঞ্জ পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু

reporter / ৩০২ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিনিধিঃ
হাজিগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মুকুন্দসার গ্রামে পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা যায়, মুকুন্দসার গ্রামের পাটোয়ারী বাড়ি সাইফুল ইসলামের দুই ছেলে সাইমুন (৭) ও তামিম (৫) ঘটনার দিন সকালে মুক্তক থেকে আরবি পরে বাড়িতে আসে। বাড়িতে আসার পর তাদের মা লামিয়ার কাছে ভাত খেতে চায়। ভাত খাবার পর তারা দুজনেই গোসল করার কথা বললে তাদের মা দুই ঘন্টা পর গোসল করার জন্য বলে। এরপরই লামিয়া বেগম পাশের বাড়িতে কাঁথা সেলাই করার জন্য চলে যান। কিছুক্ষণ পর তার দুই ছেলের কথা মনে হলে তিনি বাড়িতে এসে তাদের ডাকাডাকি করে না পেয়ে পুকুরঘাটে জান। পুকুরপাড়ে নেমে দুই ছেলেকে খুঁজতে গিয়ে ডুবন্ত অবস্থায় তাদের পাওয়ার পর ডাক চিৎকার দিলে আশপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে আসে। পরে তাদেরকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করছিলেন দুই ছেলের মৃত্যুর খবর পেয়ে তিনি নিজ গ্রামের বাড়িতে ছুটে আসেন এদিকে দুই ছেলের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।


এই বিভাগের আরও খবর