শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

আজ চাঁদপুর আসছেন চিত্রনায়ক ইলিয়াস কান্ঞ্চন

reporter / ৫৬৮ ভিউ
আপডেট : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ উদযাপন উপলক্ষে যানবাহনের শ্রমিক চালক ও মালিকদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক এবং সড়ক নিরাপত্তা বিষয়ক সাংবাদিক ও সুধী সমাবেশে যোগ দিতে আজ শনিবার নিরাপদ সড়ক চাই সংগঠনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন চাঁদপুরে আসছেন।

শনিবার (১৫ অক্টোবর) ১০ টায়  এ উপলক্ষে চাঁদপুর পুরাতন বাসস্ট্যান্ড ও বিকেল ৩টায় চাঁদপুর প্রেসক্লাবে সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে।
যানবাহনের শ্রমিক চালক ও মালিকদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সচিব ও লেখক হোসেন আব্দুল মান্নান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন নিসচার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ (বিপিএম বার) নিরাপদ সড়ক চাই জেলা কমিটির উপদেষ্টা নাছির উদ্দিন আহমেদ, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী মোঃ শামসুজ্জোহা ও নিরাপদ সড়ক চাই সংগঠনের মহাসচিব লিটনের এরশাদ।
চাঁদপুর প্রেসক্লাবে সুধী সমাবেশ বিকেল ৩টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সাবেক সচিব মোঃ নুরুল আমিন। এছাড়া ইলিয়াস কাঞ্চন সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করবেন বলে নিশ্চিত করেছেন সংগঠনের জেলা শাখার সভাপতি এমএ লতিফ।
যানবাহনের শ্রমিক চালক ও মালিকদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক এবং সড়ক নিরাপত্তা বিষয়ক সাংবাদিক ও সুধী সমাবেশে
নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল সবাইকে উপস্থিত থাকতে আহ্বান জানিয়েছেন।


এই বিভাগের আরও খবর