শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

আজ মরহুম আব্দুল করিম পাটোয়ারীর ২৩ তম মৃত্যুবার্ষিকী

reporter / ৩৫৭ ভিউ
আপডেট : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ আজ ২১ জানুয়ারি (শনিবার) চাঁদপুরের সর্বজন শ্রদ্ধেয়, ব্যক্তিত্ব, সাবেক গণ পরিষদের সদস্য ও চাঁদপুর পৌরসভার সাবেক ২ বারের সফল চেয়ারম্যান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মরহুম আব্দুল করিম পাটোয়ারীর (২৩ তম) মৃত্যুবার্ষিকী।

তিনি চাঁদপুরের বৃহত্তর আওয়ামী পরিবারের একজন, নির্মোহ, নিরহঙ্কার অভিভাবক হিসেবে পরিচিত ছিলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে একনামে চিনতেন।
বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় করিম চাচা বলে সম্মান করেন এবং এই পরিবারের সাথে তার অন্য রকম সম্পর্ক জড়িয়ে আছে। ২০০০ সালের এইদিনে ভোর ৬ টা ৩৫ মিনিটে আব্দুল করিম পাটোয়ারী, চাঁদপুর শহরের তালতলাস্থল নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
চাঁদপুরের স্মরণ কালের এ বিশাল জানাজা শেষে তার বাড়ির সামনে পাটোয়ারী বাড়ী মসজিদের দক্ষিণ পাশে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম আব্দুল করিম পাটোয়ারী সকল রাজনীতিক দলের নেতাকর্মী এবং চাঁদপুরবাসীর কাছে ছিলেন অত্যন্ত শ্রদ্ধার এবং সর্বমহলে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, তাঁর মৃত্যুর সংবাদ সর্বত্র ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ এই মহান নেতাকে শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে ভিড় করেন, সর্বত্র নেমে আসে শোকের ছায়া, মরহুম আব্দুল করিম পাটোয়ারী শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন শান্তিপ্রিয় ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ এবং নির্ভীক সমাজসেবক। চাঁদপুর পৌরসভাকে আধুনিকায়ন করতে তাঁর চিন্তা-চেতনা ও পরিকল্পনা ছিলো অতুলনীয়, সেজন্যে চাঁদপুরবাসী এখনো তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করে আসছে।
তার ২৩ তম মৃত্যুবার্ষিকি উপলক্ষে পারিবারিক কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ২১ শে জানুয়ারি শনিবার পারিবারিকভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচি মধ্যে রয়েছে সকাল থেকে কোরআন খতম, বাদ আছর পাটোয়ারী বাড়ী জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল, কবর জিয়ারত।
দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মী সমর্থক এবং সর্বস্তরের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন, মরহুমের জ্যেষ্ঠপুত্র চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল।


এই বিভাগের আরও খবর