শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

reporter / ৩১০ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

জ্ঞান চর্চার মাধ্যমে লব্ধ জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে টিকে থাকতে হবে
— মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম

মতলব উত্তর প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, জ্ঞান চর্চার মাধ্যমে লব্ধ জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে নিজ নিজ ক্ষেত্রে টিকে থাকতে হবে। তিনি বলেন, জীবনযুদ্ধে টিকে থাকতে হলে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো বিকল্প নেই।
সোমবার (৩১ অক্টোবর) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয় এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নারী শিক্ষার ক্ষেত্রে বর্তমান সরকারের সফলতা উল্লেখ করে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেন, জাতির পিতার সুযোগ্য উত্তরাধিকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল পেতে হলে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
সাবেক মন্ত্রী বলেন, এক্ষেত্রে শিক্ষার্থীদের মূল কাজই হলো শিক্ষা গ্রহণ করে নিজেকে যোগ্য করে গড়ে তোলা এবং কর্মজীবনে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করা। দলমত নির্বিশেষে দেশের জন্য কাজ করে সকলের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে পারলেই শহীদদের ত্যাগ সফল হবে।
মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম মাষ্টারের অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এটিএম ফেরদৌস আহমেদ, মতলব উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরিফ, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মিনহাজ উদ্দিন খান, কলেজের প্রভাষক তোফায়েল আহম্মেদ রাসেল, দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক মানসুর আহমেদ, ছেংগারচর সরকারি ডিগ্রী কলেজের সাবেক ছাত্রলীগ সভাপতি হারুন অর রশিদ। বিদায়ী শিক্ষার্থী সাদিয়া আক্তার, মুন্নি আক্তার। আর উপস্থিত ছিলেন সুশীল সমাজের প্রতিনিধি’সহ বিপুলসংখ্যক শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।


এই বিভাগের আরও খবর