শিরোনাম:
শাহরাস্তির কাদরায় ৬ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধ মায়ের মতলব উত্তরে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮

এলাকায় তোলপাড় কচুয়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছে স্ত্রী

reporter / ৩৫৭ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

কচুয়া প্রতিনিধি
কচুয়ায় জয়নাল আবদীন (২৫) নামের দুই সন্তানের জনকের
পুরুষাঙ্গ কেটে দিয়েছে তার স্ত্রী রুপিয়া বেগম। আশঙ্কাজনক
অবস্থায় ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হলে
পরে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি
করা হয়। বর্তমানে তিনি ১০১নং ওয়ার্ডের ৭নং রুমে
চিকিৎসাধীন রয়েছেন। সোমবার রাতে উপজেলার চাঁনপাড়া
গ্রামের তাজউদ্দিন হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায়
ভ‚ক্তভোগীর বড় ভাই আব্দুল মতিন বাদী হয়ে মঙ্গলবার রাতে মামলা দায়ের
করলে রুপিয়া বেগমকে আটক করে বুধবার জেলহাজতে প্রেরন
করেছে কচুয়া থানা পুলিশ

স্থানীয়রা জানান, জয়নাল আবদীন তার স্ত্রীর প্রতি বেশি
আসক্ত ছিলো। বিয়ের পর তার স্ত্রীকে চোখের সামনে আড়াল হতে
দেননি তিনি। এ নিয়ে দু’জনের মধ্যে মতবিরোধ ছিল। ঘটনার
দিন রাতে তারা স্বামী-স্ত্রী উভয়ে ঘুমিয়ে পড়লে রাত সাড়ে ১০টার
দিকে স্ত্রী রুপিয়া বেগম তার স্বামীর পুরুষাঙ্গ ধারালো ব্যালেট
দিয়ে কেটে ফেলে। এসময় তার ডাক চিৎকারে পরিবারের সদস্যরা
তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসা
শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। স্থানীয়রা
আরো জাননা, প্রায় ৯বছর পূর্বে কচুয়ার চানঁপাড়া গ্রামের
আব্দুল মালেকের পুত্র জয়নাল আবদীন এর সাথে পাশ^বর্তী
দাউদকান্দি উপজেলার ভবানীপুর গ্রামের লাল মিয়ার মেয়ে রুপিয়া
বেগমের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর তাদের গৃহে
১ কন্যা ও ১ পুত্র সন্তান রয়েছে। এ ঘটনায় এলাকায় বেশ তোলপাড়
সৃষ্টি হয়েছে। এদিকে স্থানীয় এলাকাবাসী অভিযুক্ত ওই নারীর
রুপিয়া বেগমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কচুয়া থানার ওসি মোহাম্মদ ইব্রাহিম বলেন, এ ঘটনা
ভ‚ক্তভোগীর ভাই মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে আসামীকে
জেলহাজতে প্রেরন করা হয়েছে।


এই বিভাগের আরও খবর