শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

কচুয়ায় দুই প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ

reporter / ৩১৮ ভিউ
আপডেট : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

কচুয়া প্রতিনিধিঃ কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের ৩১নং খিলমেহের-সেঙ্গুয়া মৌজার সরকারি খাস জায়গাতে অবৈধ খোলা টয়লেটের স্থাপনা বাধা দেওয়া কেন্দ্র করে দুই প্রবাসী স্ত্রীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার দুপুরে ওই গ্রামের পাটোয়ারী বাড়ির শরিফুল ইসলাম পাটওয়ারীর স্ত্রী হাসিনা বেগম (৩০) ও একই বাড়ির হুমায়ুন কবির পাটোয়ারীর স্ত্রী রেখা বেগম (২৯) কে মারধর করেছেন প্রতিপক্ষ লোকজন।
আহত হাসিনা বেগম ও রেখা বেগম জানান, সরকারি খাস জায়গার উপরে পরিবেশ দূষণ করে অবৈধভাবে খোলা টয়লেট স্থাপনা করেন, পাটোয়ারী বাড়ির  জসিম উদ্দিন, কালু পাটোয়ারী,বাচ্চু পাটোয়ারীসহ  ৭টি টয়লেটে।  খোলা টয়লেটে স্থাপনা বাধা দিলে  জসীম উদ্দীন,রাকিবুল ইসলাম, কালু মিয়া, বাচ্চুসহ কয়েকজন এসে আমাদের স্বামী বাড়িতে না থাকায় তারা অতর্কিতভাবে হামলা করে। পরের স্থানীয় লোকজন আমাদেরকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
তারা আরো জানান,খোলা টয়লেটের দুর্গন্ধ প্রতিনিয়ত বাতাসে  ছড়িয়ে পড়ে। বর্ষায় বৃষ্টির পানিতে খোলা পায়খানার ময়লা পানিতে ভেসে বসতবাড়িতে ঢুকে। এতে মারাত্মকভাবে পরিবেশের দূষন করে আমাদের দুই পরিবারে লোকজন অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে কোমলমতি শিশু ও বৃদ্ধলোকসহ দুর্গন্ধে অসুস্থ হয়েছে অনেকে।
সরকারি খাস জায়গার উপরে অবৈধভাবে দখল করে খোলা টয়লেট স্থাপনার বিষয়ে  কয়েকবার স্থানীয় সালিশেরা সমাধান করতে চাইলে তারা সমাধান আসেননি। তারা প্রতিনিয়ত আমাদের দুই পরিবারের উপর প্রাণনাশার হুমকি ধমকি দিয়ে যাচ্ছেন।


এই বিভাগের আরও খবর