শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

কচুয়ায় দুই মাদ্রাসা শিক্ষার্থীকে বহিষ্কার

reporter / ২৬৩ ভিউ
আপডেট : বুধবার, ৩ মে, ২০২৩

কচুয়া প্রতিনিধিঃ
চাঁদপুরের কচুয়া উপজেলায় চলমান এসএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে অসদুপায় অবলম্বন করায় মাদ্রাসার দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২ মে) মনোহরপুর ফাজিল মাদ্রাসা ও বিতারা আলিম মাদ্রাসার কেন্দ্রে দাখিল আরবী প্রথম পত্র পরীক্ষার দুই শিক্ষার্থী বহিষ্কার করা হয়।
পরীক্ষার্থীরা হলেনে-মনোহরপুর ফাজিল মাদ্রাসার পরীক্ষার্থী জান্নাতুল আক্তার নাইমা ও মাঝিগাছা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী জাহিদুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.নাজমুল হাসান বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে তাদের বহিষ্কার করা হয়েছে। সঠিক মূল্যায়নে প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
মাদ্রাসার শিক্ষাবোর্ডের অধীনে কচুয়া নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসায় ৫শত ৬০জন, বিতারা আলিম মাদ্রাসায় ৩৭১জন, মনোহরপুর ফাজিল মাদ্রাসায় ৪৫৮জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে।


এই বিভাগের আরও খবর