শিরোনাম:
লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক

কচুয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন

reporter / ৪০১ ভিউ
আপডেট : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

বিল্লাল মাসুমঃ 
চাঁদপুরের কচুয়ায় শিক্ষার্থীদের মাঝে  খাতা কলম জ্যামিতি বক্সসহ শিক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে।বৃহস্পতিবার উপজেলার ১৯ নং হরিপুর সরকারি প্রাথমিক  বিদ্যালয়ে এ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ  সিটি প্রেসক্লাবের সভাপতি মোঃ খোরশেদ আলম শিকদার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সোনিয়া আক্তারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ইমাম হোসেন মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে
বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক হাবিবুর রহমান টিটু, বিদ্যালয়ের সদস্য সাইমন দর্জি৷ দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার কচুয়া প্রতিনিধি সাংবাদিক বিল্লাল মাসুম ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড, শিক্ষা ছাড়া মানুষের জীবন বিপন্ন, যেমনি অন্ধ মানুষ কিছুই দেখতে পায়না, ঠিক শিক্ষাহীন মানুষও পৃথিবী বুঝতে পারে না।
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরনের মুল উদ্দেশ্য হলো তাদেরকে স্কুল মুখী করে পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করে তোলা। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার হয়ে আগামী দিনে দেশ গঠনে ভূমিকা রাখবেন।
 এ সময় বক্তব্য রাখেন  সহকারী শিক্ষক তাছলিমা আক্তার, আইনুন নাহার  নিপা,সোহেল মিয়াজি, অভিভাবক আরুতি রানী শীল, ফয়েজ উল্ল্যাহ,ইকবাল হোসেন,জামাল হোসেন, উপস্থিত ছিলেন শিক্ষার্থী ও অভিবাবকবৃন্দ।


এই বিভাগের আরও খবর