শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

কচুয়ায় সৈয়দ ড. আহমদ পেয়ারা বাগদাদী (রাঃ) এঁর স্মরণ সভা অনুষ্ঠিত

reporter / ৩৪৫ ভিউ
আপডেট : শনিবার, ২০ আগস্ট, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশের বৃহত্তম কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার গোমতী নদের উত্তর পাড়ে অবস্থিত ঐতিহ্যবাহী শাহপুর দরবার শরীফের প্রয়াত পীরসাহেব ক্বেবলা আন্তর্জাতিক ইসলাম প্রচারক, ফেদায়ে পাক-পাঞ্জাতান (আলাইহিমুস সালাম), বহু ইসলামী গ্রন্থের প্রণেতা, আলে রাসূল  আওলাদে গাউছে পাক (রাঃ) সৈয়দ ড. শেখ শাহজাদা আহমদ পেয়ারা বাগদাদী (রাঃ) ১৪২৬ হিজরীর ১৭ মুহাররম ওফাত শরীফ উপলক্ষে, শেখ সৈয়দ গোলাম মুহাম্মদ আবদুল কাদের কাওকাব আল্-ক্বাদেরী (মাঃজিঃআঃ) হুজুর ক্বেবলা কর্তৃক প্রতিষ্ঠিত সূফিজমে বিশ্বাসী একটি অরাজনৈতিক ইসলামী সংগঠন জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটি রহিমানগর আঞ্চলিক শাখার সার্বিক ব্যবস্থাপনায়, রহিমানগর গাউছিয়া সোবহানিয়া আহমদিয়া কাওকাবিয়া কেন্দ্রীয় খানকা শরীফে গতকাল(১৬ আগষ্ট) ২য় তম স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ঐদিন বাদ যোহর গরিব ও অসহায় ভাইদের মধ্যাহ্ন ভোজের খাবার বিতরন করা হয়। বিকাল চারটা থেকে পবিত্র কুরআন তেলাওয়াত, নাতিয়া শরীফ, গাউছিয়া শরীফা, কাসিদা শরীফ, আল্লাহ আল্লাহ জিকির, দরসে হাদিসে রাসূল , দরূদ-ক্বিয়াম শরীফ, মুনাজাত ও দোয়ার মাধ্যমে সম্পন্ন হয়।উপস্থিত ছিলেন জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটির উপদেষ্টা কমিটির সদস্য জনাব শফিকুল ইসলাম চৌধুরী। এক মুসলমান আরেক মুসলমানকে ভালবাসা, এক মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধাচারণ না করা, কারও ক্ষতি না করা, কারও গীবত না করা,কাউকে হিংসা না করা,কারও মনে কস্ট না দেয়া সম্পর্কে দরসে হাদিসে রাসূল (ﷺ) পরিবেশন করেন জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটির সভাপতি মাওলানা আবু ইউসুফ আল্-ক্বাদেরী, মাওলানা হারুনুর রশীদ আল্-ক্বাদেরী, হাজীগঞ্জ, হাফেজ সুলতান মাহমুদ ক্বাদেরী, হাজীগঞ্জ, মাওলানা শরীফুল ইসলাম ক্বাদেরী। জিকিরের মাহফিল পরিচালনা করেন মুহম্মদ মনির হোসেন আল্-ক্বাদেরী। সংগঠন সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন  জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটির সহ-সভাপতি মুহাম্মদ সাজ্জাদ হোসেন বিএসসি, সাধারন সম্পাদক মুহাম্মাদ কিবরিয়া শাহপুরী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নূরউদ্দীন আল্-ক্বাদেরী, অর্থসম্পাদক মুহাম্মদ শাহজাহান। খানকা পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ জাহাঙ্গীর আলম, শাহআলম শাহপুরী(নূরপুর কেন্দ্রীয় খানকা শরীফ) হাজী সিদ্দিকুর রহমান(আইনগীরি), মুহাম্মদ সাইফুল ইসলাম (মাসনীগাছা), মুহাম্মদ জহিরুল ইসলাম(মন্দুক), হাফেজ মাওলানা মফিজুল ইসলাম(পালগীরি)। রহিমানগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী খায়ের মেম্বার, কবির হোসেন, জালাল উদ্দিন, আবদুল মান্নানসহ প্রমুখ। জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটি উপশাখা কমিটির মুহাম্মদ কামাল, মুহাম্মদ রাব্বি, রাজন, আজাদ, সীমান্ত, বাপ্পীসহ বিভিন্ন পেশাজীবি ধর্মপ্রাণ ত্বরিকত পন্থি সুন্নিজনতা অংশগ্রহণ করেন।


এই বিভাগের আরও খবর