শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

কচুয়ার কড়ইয়া ইউপি চেয়ারম্যানের উদ্যোগে দোয়া-মিলাদ

reporter / ৩৬১ ভিউ
আপডেট : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

কচুয়া প্রতিনিধি \
কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুস সালাম সওদাগরের উদ্যোগে খতমে ইউনুছ, কোরআনখানী, দোয়া, মিলাদ ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার লুন্তি গ্রামের সওদাগর বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোরআনখানী ও খতমে ইউনুছ শেষে বক্তব্য রাখেন- ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর, বীর মুক্তিযোদ্ধার আনোয়ার হোসেন সিকদার, মনোহরপুর ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. জহিরুল ইসলাম, শ্রীরামপুর মাদ্রাসার অধ্যক্ষ মাও. নুরুল আলম মজুমদার, কৃষ্ণপুর মাদ্রাসার সুপার মাও. সলিম উল্যাহ মিয়াজী প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন রহিমানগর পশ্চিম বাজার জামে মসজিদের খতিব মাও. মাসুদ আলম পাটওয়ারী। কোরআনকানী ও খতমে ইউনুছে অংশ গ্রহণ করেন- উপজেলার বিভিন্ন মসজিদের খতিব, মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, মুহাদ্দিস ও আলেম ওলামা মাশায়েকগণ।
এসময় উপস্থিত ছিলেন- সাপ্তাহিক কচুয়া বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলমগীর তালুকদার, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলী আকবর শেঠ, সহসভাপতি আতাউর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মেম্বার, আওয়ামী লীগ নেতা আবু তাহের, জুলফে আলী, রেনু মিয়া সওদাগর, সফিকুল ইসলাম ও কামাল হোসেন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক তারেক শামস মিঠু, যুবলীগ নেতা মো. রাশেদ ও সুমন শিকদার প্রমুখ।


এই বিভাগের আরও খবর