শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

কচুয়ায় নিরীহ পরিবারের জমি দখল ও ভাংচুর চেষ্টার অভিযোগ

reporter / ৩৪৭ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ায় নিরীহ পরিবারের জমি দখল ও ভাংচুরের
চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার উপজেলার দক্ষিন পালাখাল গ্রামে
এ ভাংচুরের ঘটনা ঘটে। এদিকে একই গ্রামের সুবজ হোসেন
গংদের বিরুদ্ধে এ অভিযোগ উঠে। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুর রব ও
তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে বলেও জানান তারা।
জানা যায়, প্রায় ৪০ বছর পূর্বে ৯ শতাংশ জমি আলী আহমেদ
সওদাগর এর কাছ থেকে ক্রয় করেন আব্দুর রব এবং শান্তিপূর্ন ভাবে
ভোগ দখল করে আসছেন তিনি। সম্প্রতি আব্দুর রব ওই জমিতে
মাটি দিয়ে ভরাট করেন। ভরাটকৃত জায়গায় তিনি ঘর নির্মান
করতে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে বাধা প্রদান করেন এবং
ভাংচুর করেন বলে অভিযোগ উঠে। এঘটনায় ভুক্তভোগী পরিবার
বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেও জানান তারা।
ভুক্তভোগী আব্দুর রব জানান, ক্রয়সূত্রে মালিক হয়ে জমিতে
শান্তিপূর্ন ভাবে ভোগ দখল করে আসছেন। কিন্তু মঙ্গলবার আমার
দখলীয় জমিতে ঘর নির্মান করতে গেলে একই এলাকার সবুজ
হোসেনের নেতৃত্বে কয়েক জন যুবক ঘর ভাংচুর করে জমি দখলের
চেষ্টা করে এবং আমাকে মারধর করে। এ ঘটনায় থানায় মামলা
দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ভুক্তভোগী পরিবার। এ ঘটনায়
সুষ্ঠু বিচারের দাবি জানান ভুক্তভোগী আব্দুর রব।
ঘটনার মিথ্যা অভিযোগ এনে প্রতিপক্ষ সবুজ হোসেন
জানান, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আব্দুর রবের বাড়িঘর
নির্মানে ভাংচুর যে অভিযোগ এনেছেন তা মিথ্যা ও বানোয়াট।
প্রকৃত ওই জমির উপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। জোরপূর্বক
ভাবে আব্দুর রব আমাদের জমির উপর ঘর নির্মান করার চেষ্টা করলে
আমরা বাধা প্রদান করি। কিন্তু ভাংচুর কিংবা তাকে মারধর করা
হয়নি বলেও জানান তিনি।
কচুয়া: কচুয়ার পালাখাল গ্রামে নিরীহ আব্দুর রবের
প্রতিপক্ষের লোকজনের হামলায় ভাংচুরকৃত ঘরের একাংশ।


এই বিভাগের আরও খবর