শিরোনাম:
ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে ঘিরে ক্ষোভ, তদন্ত ও বদলির দাবি সংস্কৃতিকর্মীদের

খোলা ভ্যানে গাঁজা নিয়ে মহাসড়ক পাড়ি

reporter / ৪১৫ ভিউ
আপডেট : শুক্রবার, ২৬ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
খোলা ভ্যানে ২০ কেজি গাঁজা নিয়ে মহাসড়ক পাড়ি দিয়েছে এক মাদক কারবারি। তবে তার শেষ রক্ষা হয়নি।
দিনদুপুরে খোলা ভ্যানে করে ২০ কেজি গাঁজা নিয়ে যাচ্ছিলেন মাদক করবারি ভ্যান চালক মনির হোসেন সাগর (২৩) নামের এক মাদক ব্যবসায়ী । শুধু তা-ই নয়, এভাবে তিনি মহাসড়ক পাড়ি দিয়ে এক জেলা থেকে অন্য জেলায় পৌঁছে গেছেন। কিন্তু শেষ পর্যন্ত চেকপোস্টে ধরা পরলেন । ২৫ মে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের এনায়েতপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃত মো. মনির হোসেন সাগর কুমিল্লা জেলার চান্দিনা থানার মোহনপুর ইউনিয়নের কংগাই গ্রামের মো. আব্দুল হকের ছেলে। তিনি কুমিল্লা থেকে চাঁদপুর যাচ্ছিলেন।

পুলিশ জানিয়েছে, এনায়েতপুর গ্রামের সাইনবোর্ড এলাকায় পুলিশ নিয়মিত মাদকবিরোধী বিশেষ অভিযানে বসে। এদিন কুমিল্লা থেকে হাজীগঞ্জমুখী সন্দেহজনক একটি ভ্যানগাড়ি চেকপোস্টে থামানো হয়। ভ্যানটি তল্লাশি করে ২০ কেজি গাঁজা জব্দ এবং ভ্যান চালক মাদক কারবারি মনির হোসেন কে আটক করা হয়।


এই বিভাগের আরও খবর