শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

গাজীপুর ইউপিতে নৌকাকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী সবুজের জয়

reporter / ২৮৭ ভিউ
আপডেট : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরের হাইমচর উপজেলার গাজীপুর ইউনিয়নে নৌকা প্রতিকের প্রার্থী হাবিবুর রহমান গাজীকে পরাজিত করে ১০৭ ভোটে জয়লাভ করেছেন মোটর সাইকের প্রতিকের স্বতন্ত্র প্রার্থী শাহাদাত হোসেন সবুজ।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় বেসরকারি ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহজাহান মামুন।
এ ইউনিয়নের ভোটার সংখ্যা ছিল ৩০৮৮ জন। সর্বমোট ৩টি কেন্দ্রের ফলাফলে দেখা যায়, নৌকা প্রতীকে হাবিবুর রহমান গাজী পেয়েছেন ৯৫৫ ভোট ও মোটর সাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী শাহাদাত হোসেন সবুজ পেয়েছেন ১ হাজার ৬২ ভোট। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
তবে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী হাবিবুর রহমান গাজী ও স্বতন্ত্র প্রার্থী শাহাদাত হোসেন সবুজেরর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়। নৌকা প্রতিকের প্রার্থী ভোট পেয়েছেন ৯৫৫, স্বতন্ত্র প্রার্থী মোটর সাইকেল প্রতিক পেয়েছে ১০৬২ ভোট, আনারস প্রতিক পেয়েছে ৯১ ও ঘোড়া প্রতিক পেয়েছে ৩৮ ভোট।
এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ৩ টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
বিজয়ী স্বতন্ত্র প্রার্থী শাহাদাত হোসেন সবুজ জানান, আমি জনগনের ভোটে বিজয়ী হয়েছি। এ বিজয় আমার গাজীপুর ইউনিয়ন বাসীর বিজয়। আজকে প্রশাসন একটি চমৎকার নির্বাচন উপহার দিয়েছেন। জনগণ ভোট দিতে পেরেছে বলেই আমি বিজয়ী হয়েছি। আমি প্রশাসনের সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি। আমার এ জয়কে ইউনিয়ন বাসীকে উৎস্বর্গ করলাম।
উপজেলা নির্বাচন অফিসার মো. শাহজাহান মামুন জানান, সুষ্ঠু, সুন্দর ও উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চরাঞ্চলবাসীর জন্য ইভিএম নতুন হলেও তেমন কোন সমস্যা হয়নি। এ ছাড়া নির্বাচনের বিষয়ে কোন প্রার্থীর অভিযোগ ছিল না। অবাধ নিরপক্ষ সুষ্ঠু নির্বাচন করতে পারায় আমি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।


এই বিভাগের আরও খবর