শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চাঁদপুরে জাটকা সংরক্ষণে ৪৩৩ টি অভিযান ও ১৯৫ টি মামলা

reporter / ৩৭৩ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

প্রিয় চাঁদপুর রিপোর্টঃ
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার করার অপরাধে ২ এপ্রিল পর্যন্ত ৪৩৩ টি অভিযান ও ১৯৫ টি মামলা দায়ের করা হয়েছে । জেলা প্রশাসন ,উপজেলা প্রশাসন,পুলিশ ,নৌ-পলিশ , কোস্টগার্ড ও সংশ্লিষ্ঠ মৎস্য কর্মকর্তগণ এ অভিযান পরিচালনায সম্পৃক্ত ছিলেন।
এ ছাড়াও ৯০ টি মোবাইল কোর্ট পরিচালনার মা্ধ্যমে ৪৪ লাখ মিটার কারেন্ট জাল আটক করেছে । ১৯৫ টি মামলা পরিচালনা করে ১৭৯ জনকে জেলে প্রেরণ করেছে।
প্রসঙ্গত ‘ প্রতিদিন জাটকা রক্ষায় চাঁদপুর পদ্মা-মেঘনার ১শ কি.মি নৌ-সীমানায় বেলা ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দু মাস জাটকা রক্ষায় পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরণের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মওজুদ ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। আইন অমান্যকারীর বিরুদ্ধে সর্বোচ্চ দু বছরের কারাদন্ড বা ৫ হাজার টাকা জরিমানা বা উভয় দন্ডের বিধান রয়েছে।


এই বিভাগের আরও খবর