শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুরে জাতীয় যুব সংহতির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দেশের যুব সমাজ কে বেকারত্ব রেখে দেশকে এগিয়ে নেওয়া যায় না অ্যাডঃ আঃ লতিফ শেখ

reporter / ১৯৫ ভিউ
আপডেট : শনিবার, ২ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিবেদক //

জাতীয় যুব সংহতির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা জাতীয় যুব সংহতির উদ্যোগে আলোচনা সভা কেক কাটা হয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক গোলামুন্নবী লিটনের সভাপ্রধানে ও সদস্য সচিব মোঃ হান্নান ঢালীর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পাটির যুগ্ম আহবায়ক অ্যাডঃ আঃ লতিফ শেখ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা জাতীয় পাটির সভাপতি মাওঃ জাকির হোসেন হিরু, সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম খান, পৌর জাতীয় পাটির আহবায়ক শাহআলম মিজি, যুগ্ম আহবায়ক শাহজাহান মাতাব্বর, ইব্রাহিম দেওয়ান স্বপন, সদস্য সচিব ফেরদৌস খান, জেলা শ্রমিক পাটির সভাপতি আলহাজ্ব মোঃ নান্নু ভুইয়া, জেলা ছাত্র সমাজের আহবায়ক মোঃ শরীফ হোসেন পাটোয়ারী, সদস্য সচিব অ্যাডঃ মোঃ আরিফ হোসেন, জেলা যুব সংহতির যুগ্ম আহবায়ক খোরশেদ আলম রাজা, জেলা যুব সংহতির সদস্য মাইনুল ইসলাম মানু, জাকারিয়া হান্নান, সদর উপজেলা যুব সংহতির আহবায়ক মোঃ ইসমাইল হোসেন মাঝী,জেলা যুব সংহতির নেতা খলিলুর রহমান, মোস্তফা ঢালী, মোঃ সোহেল প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডঃ আঃ লতিফ শেখ বলেন, দেশের বৃহৎ শক্তি আমাদের যুব সমাজ। দেশের বিশাল শক্তি যুব সমাজ কে বেকার রেখে দেশকে এগিয়ে নেওয়া যায় না।
তিনি আরো বলেন, দেশের দুটি রাজনৈতিক দল আওয়ামীলীগ ও বিএনপি যুব সমাজ কে নিয়ে শুধু মাত্র আশার ফুল ঝুঁড়ি শুনিয়ে যুব সমাজ কে নিয়ে তামাশা করছে, তাই আমার অনুরোধ থাকবে দেশের এই বৃহৎ যুব সমাজের দায়িত্ব নিতে হবে জাতীয় যুব সংহতিকে। যুব সমাজ কে ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচনে জাতীয় পাটি কে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে যুব সংহতির নেতৃবৃন্দ কে ঐক্যবদ্ধ নেতৃত্বে কাজ করার আহবান রইলো।

আলোচনা শেষে জাতীয় যুব সংহতির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে কেক কাটা হয়।

 


এই বিভাগের আরও খবর