শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চাঁদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

reporter / ৩৪৪ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

ইজিবাইক আমাদের নগর জীবনে নাভিশ্বাস হয়ে উঠেছে
—— জেলা প্রশাসক কামরুল হাসান 
বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান বলেছেন, ইজিবাইক আমাদের নগর জীবনে নাভিশ্বাস হয়ে উঠেছে। এগুলো আসলেই একটি নিয়মের মধ্যে আসা দরকার। এ ব্যাপারের সংশ্লিষ্টদের জানানো হবে।
বুধবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আজকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সিআইপির অনেক খালে পানি ডুকছে না, সংশ্লিষ্টরা তা দেখবেন। ডিজিটাল মেলা জেলা প্রশাসনের কোন একার অনুষ্ঠান নয়। সবাই মিলেই করার কথা থাকলেও অনেকেই উপস্থিত ছিলেন না। আমরা সবাই মিলে সমন্বয় করে কাজ করতে চাই। এ জাতীয় দিবসগুলো সরকারি কর্মচারী সবার দায়। এসব জাতীয় দিবস গুলো সবাই মিলে উদযাপন করবো।
বিটিসিএল সম্পর্কে ডিসি বলেন, বিটিসিএল এর কিছু কিছু অফিসের সামনে অপরিস্কার লক্ষ্য করা গেছে। সেসব অফিসগুলোকে পরিস্কার পরিচ্ছন্ন করতে হবে। যেন কোন জঙ্গলের সৃষ্টি হয়।
হাইমচর উপজেলা প্রসঙ্গে তিনি বলেন, হাইমচরে সরকারের অনেক বড় বিনিয়োগ রয়েছে। তবে হাইমচরের কিছু অবকাঠামো উন্নয়ন প্রয়োজন। তবে যা যা দরকার তার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) উপ-পরিচালক শাহ আরমান আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান ও হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন প্রমূখ।


এই বিভাগের আরও খবর