শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চাঁদপুরে তারুণ্যের আলোর পরিবেশ সচেতনতামূলক পরিচ্ছন্নতা কার্যক্রম

reporter / ১৪৩ ভিউ
আপডেট : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: পবিত্র রমজান মাসের ২৭তম দিনে (১৭ মার্চ ২০২৬) সামাজিক সংগঠন “তারুণ্যের আলো”র উদ্যোগে চাঁদপুর প্রেসক্লাবের পেছনে একটি পরিবেশ সচেতনতামূলক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কার্যক্রমে সংগঠনের প্রায় ১০-১২ জন সদস্য স্বেচ্ছাশ্রমের মাধ্যমে নদীর পাড় ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। বিশেষ করে ইফতারের পর ফেলে রাখা বিভিন্ন বর্জ্য অপসারণ করে এলাকাটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে তোলা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল মানুষের মাঝে পরিবেশ রক্ষার সচেতনতা বৃদ্ধি করা এবং ইফতারের পর ব্যবহৃত বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার অভ্যাস গড়ে তোলা। তারা মনে করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা সম্ভব।
তারুণ্যের আলোর সভাপতি জাহিদ হাসান বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। আমরা চাই এই ছোট উদ্যোগটি দেখে অন্যরাও উৎসাহিত হোক এবং নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসুক।”
এ কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি সাধারণ মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


এই বিভাগের আরও খবর