শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুরে লিবারেল ডেমোক্রেডিট পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

reporter / ২১৮ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

আমরা দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে চাই 
……. ড. কর্ণেল অবঃ অলি আহম্মদ বীর বিক্রম
নিজস্ব প্রতিবেদকঃ দুর্ণীতি, সন্ত্রাস, মাদক, ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়ার অঙ্গিকার। এ শ্লোগান-কে ধারন করে লিবারেল ডেমোক্রেডিট পার্টি (এলডিপি) চাঁদপুর জেলা শাখার আয়োজনে ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২৬ অক্টোবর বুধবার সন্ধ্যায় চাঁদপুর শহরের বাসস্ট্যান্ট ফয়সাল মার্কেটের ৩য় তলায় বৈশাখী চাইনিজ এন্ড রেষ্টুরেন্টে বেশ আনন্দঘন পরিবেশে কেক কাটার মধ্যদিয়ে এই ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এতে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লিবারেল ডেমোক্রেডিট পার্টি (এলডিপি)  চেয়ারম্যান ড. কর্ণেল অবসরপ্রাপ্ত  অলি আহম্মদ বীর বিক্রম।
এসময় তিনি বলেন, আমাদের পার্টিকে সু-সংগঠিত করতে হলে ন্যায়, সততা ও আদর্শের সাথে কাজ করতে হবে। প্রত্যেক নেতাকর্মীকে কঠোর পরিশ্রম করতে হবে। আমরা দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে চাই। এলডিপি সততা ও নিষ্ঠার সাথে কাজ করে। আর যেখানে সততা ও আদর্শ নিষ্ঠা রয়েছে সেখানে আল্লাহ পাকও তাদেরকে পছন্দ করেন।
তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে দ্রব্যমূল্য ও জ্বালানি তেলের যে মূল্যবৃদ্ধি পেয়েছে এতে করে দেশের সাধারণ মানুষের অনেক ক্ষতি হচ্ছে,দেশের ইন্ডাস্ট্রিজ গুলোর ক্ষতি হচ্ছে।
তিনি আরো বলেন, তাই দেশের মানুষের উপকারে, দেশের উপকারে আমরা আমাদের এই পার্টিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা যাতে আগামীতে মানুষের উপকারে কাজ করতে পারি,আমাদেরকে সেই মন মানসিকতা নিয়ে পার্টির জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
লিবারেল ডেমোক্রেডিট পার্টি (এলডিপি) এর চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ মনজুর হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফজলুল কাদের চৌধুরীর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, এলডিপির চাঁদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ সালাউদ্দিন, চাঁদপুর সদর উপজেলা কমিটির সভাপতি মোঃ আলমগীর হোসেন ঢালী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, চাঁদপুর পৌর কমিটির সভাপতি মোঃ মামুন গাজী, সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম পাটোয়ারী, মতলব দক্ষিণ উপজেলা কমিটির সভাপতি মোঃ শিপন খান, সাধারণ সম্পাদক মোঃ সোলাইমান, মতলব দক্ষিণ পৌরসভা কমিটির সভাপতি মোঃ মতিউর রহমান পাটোয়ারী, সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন প্রধানিয়া,, হাইমচর উপজেলা কমিটির সভাপতি মোঃ মিলন মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান,, ফরিদগঞ্জ উপজেলা কমিটির সভাপতি সাধারণ সম্পাদক এবং ফরিদগঞ্জ পৌরসভা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং মিলাদ ও দোয়া পরিচালনা করা হয়।


এই বিভাগের আরও খবর