শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চাঁদপুরে ২ হাজার ৫০ কেজি পাঙ্গাশের পোনা ও অবৈধ চাই জব্দ

reporter / ৫২৬ ভিউ
আপডেট : শুক্রবার, ৫ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর মেঘনা নদীতে আবারো অভিযান চালিয়ে অবৈধভাবে ২ হাজার ৫০ কেজি পাঙ্গাশের পোনা ও অবৈধ চাই জব্দ করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার ( ৪ মে ) সকালে কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার  সকাল ১০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর ও চাঁদপুর সদর উপজেলা মৎস্য অফিস কর্তৃক একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর জেলার চাঁদপুর সদর থানাধীন মোহনা সংলগ্ন মিনি কক্সবাজার এলাকায় মেঘনা নদীতে পাতানো অবস্থায় ০৬ টি পাঙ্গাশের পোনা নিধনের বাঁশ-বেতের তৈরি বড় আকৃতির চাঁই ও আনুমানিক ২ হাজার ৫০ কেজি পাঙ্গাশের পোনা জব্দ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম।

তিনি আরও বলেন, পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জীবিত পাঙ্গাশের পোনাগুলো মোহনা সংলগ্ন মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। মৃত পাঙ্গাশের পোনা স্থানীয় এতিমখানা ও গরীব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয় এবং চাঁইগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উল্লেখ্য, বর্ষার আগ মুহূর্তে জাটকা মওসুমে  চাঁদপুরের নদী নদীতে ব্যাপক পাঙ্গাসের পোনা বিচরণ করে। এ সময় স্থানীয় এক শ্রেণীর জেলে নামধারী লোক বড়শী এবং চাঁই পেতে নদীর বাংলাদেশের পোনাগুলো নিধন করে আসছিল। এসব পোনাকে বড় হবার সুযোগ দেওয়া হতো না। নদনদীর পাঙ্গাসের পোনা নিধন মৎস্য আইনে অপরাধ। জাটকার পাশাপাশি চাঁদপুর কোস্টগার্ড এই প্রথম পাঙ্গাসের পোনা নিধন প্রতিরোধে অভিযান পরিচালনা করছে এবং তারা সফল হচ্ছে। সচেতন মহল কোস্টগার্ডের এ অভিযানের প্রশংসা  করছে।


এই বিভাগের আরও খবর