শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুর জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হলেন মানিকুর রহমান মানিক

reporter / ২৩৫ ভিউ
আপডেট : শুক্রবার, ২৩ জুন, ২০২৩

মিজানুর রহমানঃ

চাঁদপুর জেলা বিএনপির পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ২০ জুন মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিএনপির কেন্দ্রীয় প্যাডে দলের সিনিয়র যুগ্ন মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত ১৫২ সদস্য বিশিষ্ট এ কমিটির চাঁদপুর জেলা বিএনপির সহ -সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয় সাবেক জনপ্রিয় ছাত্রনেতা ও জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক।

এ প্রসঙ্গে জানতে চাইলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জনপ্রিয় ছাত্রনেতা ও যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক বলেন, ‘প্রথমত আমার ওপর আস্থা রেখে চাঁদপুর জেলা বিএনপির সহ সাংগঠনিক  সম্পাদক হিসেবে নির্বাচিত করায় দলের চেয়ারপারসন ও গণতন্ত্রের মাতা খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি চাঁদপুর জেলা বিএনপির নির্বাচিত  সভাপতি ও হাইমচর চাঁদপুরের মাটি ও মানুষের নেতা শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক এডভোকেট সলিমুল্লাহ সেলিম ভাইয়ের প্রতি।


এই বিভাগের আরও খবর