নিজস্ব প্রতিবেদকঃ
গতকাল সোমবার পুলিশ অফিস সম্মেলন কক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম(বার) ।
সরকারি কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রবর্তন করা হয়েছে। প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করা, সুশাসন সংহতকরণ, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে রূপকল্প-২০৪১ এর যথাযথ বাস্তবায়নের লক্ষে চাঁদপুর জেলার সকল থানার অফিসার ইনচার্জ’গণের সাথে পুলিশ সুপার ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন (এপিএ) চুক্তি পৃথক পৃথকভাবে স্বাক্ষরিত হয়।
এপিএ স্বাক্ষর অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি, জাতীয় শুদ্ধাচার কৌশল ইত্যাদি আধুনিক রাষ্ট্র ব্যবস্থার অন্যতম অনুষঙ্গ এবং এপিএ লক্ষ্যমাত্রা অর্জনে পেশাদারিত্বের সাথে আন্তরিকভাবে দায়িত্ব পালনের জন্য সকল অফিসার ইনচার্জদের প্রতি আহ্বান জানান।
এসময় সকল থানার অফিসার ইনচার্জ’সহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।