শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

ছেংগারচর পৌরসভায় সাড়ে একত্রিশ কোটি টাকার খসড়া বাজেট প্রস্তাবনা

reporter / ৩২৭ ভিউ
আপডেট : শুক্রবার, ২৬ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
মতলব উত্তরের ছেংগারচর পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের সংশোধিত বাজেট এবং ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য প্রস্তাবিত খসড়া বাজেট অনুমোদন সংক্রান্ত পৌর পরিষদের বাজেট সভা ২৫মে (বৃহস্পতিবার) দুপুরে পৌর সভার সভা কক্ষে পৌর প্রশাসক আল এমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সভায় ৩১ কোটি ৫৩ লক্ষ ২০ হাজার টাকার খসড়া বাজেট উপস্থাপন করা হয়েছে।
প্রস্তাবিত বাজেটে (বিভিন্ন প্রকল্প সহ উন্নয়ন সহায়তা প্রাপ্তি) মোট আয় ধরা হয়েছে ২৮ কোটি ৯৮ লক্ষ। বিভিন্ন খাতে মোট ব্যয় ধরা হয়েছে ২৮কোটি ৭৮ লক্ষ।
ছেংগারচর পৌর প্রশাসক মোঃ আল এমরান খান জানান, পূর্ববর্তী আমলে ঘাটতি থাকলেও বর্তমান প্রশাসক ও সহায়ক সদস্যদের আমলে উদ্ধৃত্ত রয়েছে।
ছেংগারচর পৌর নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,১নং ওয়ার্ড সহায়ক সদস্য শামীম সরকার,২নং ওয়ার্ড সহায়ক সদস্য আলী নূর বেপারী,৩নং ওয়ার্ড সহায়ক সদস্য সহিদ উল্লাহ সরকার,৪নং ওয়ার্ড সহায়ক সদস্য রেফায়েত উল্লাহ দর্জি,৫নং ওয়ার্ড সহায়ক সদস্য রমাদত্ত,৬নং ওয়ার্ড সহায়ক সদস্য ঢালী কামরুজ্জামান হারুন,৭নং ওয়ার্ড সহায়ক সদস্য শাহ আলম সিদ্দিকী,
৮নং ওয়ার্ড সহায়ক সদস্য মফিজল শিকদার মাহফুজ,৯নং ওয়ার্ড সহায়ক সদস্য বোরহান উদ্দিন।
উপস্থিত ছিলেন পৌর নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল হোসেন, নবাগত পৌর নির্বাহী কর্মকর্তা ফয়েজ আহমেদ,উপ-সহকারী প্রকৌশলী খায়রুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা সোহরাব হোসেন, প্রধান সহকারী মোহাম্মদ উল্লাহ প্রমুখ।


এই বিভাগের আরও খবর