শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন মহলের শোক প্রকাশ

reporter / ২৫৫ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

মোহনপুর ইউপি চেয়ারম্যান বাবুল চৌধুরীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া 

মতলব উত্তর প্রতিনিধিঃ 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৭নং মোহনপুর ইউনিয়ন পরিষদের ৫ বারের নির্বাচিত ও স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুল ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ …… রাজিউন)। ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ নভেম্বর বেলা ১২.২৭ ঘটিকার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় ঢাকার উত্তরায় প্রথম জানাযা অনুষ্ঠিত হয় এবং আজ শুক্রবার সকাল ১০টায় মতলব উত্তরের দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে মরহুমের দ্বিতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুর সংবাদে মোহনপুরসহ বৃহত্তর মতলবে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, মোহনপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুল এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন  চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ জাহাঙ্গীর আলম,  মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গাজী মুক্তার হোসেন, সদস্য আল মাহমুদ টিটু মোল্লা, এডভোকেট সেলিম মিয়া।
এদিকে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ  ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল এক শোকবার্তায়  বলেন, মোহনপুর ইউনিয়নের পাঁচ বারের নির্বাচিত স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান, জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা শামছুল হক চৌধুরী বাবুল  সারাজীবন আওয়ামী লীগের একজন নিবেদিত সংগঠক ছিলেন। জেলা আওয়ামী লীগ পক্ষ থেকে মরহুমের আত্মার শান্তি কামনা করছি ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
এছাড়াও মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির এবং বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।


এই বিভাগের আরও খবর